আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে যা করতে হবে, জানালেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫০
অ- অ+

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে আত্মউপলব্ধি, আত্মসমালোচনা ও অনুশোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর মতে, আওয়ামী লীগ এখন পরিবারকেন্দ্রিক দলে পরিণত হয়েছে এবং কোনো রাজনৈতিক দল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল তাজ এসব কথা বলেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার বিষয়ে সোহেল তাজ বলেন, দলের কাছ থেকে তাঁর কোনো প্রত্যাশা নেই। তাঁর ভাষ্য, দলের ভেতর থেকে নিজেদের ‘পচন’ সম্পর্কে উপলব্ধি না আসা পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না।

সোহেল তাজ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে নিজেদের ভুলের জন্য অনুশোচনা করতে হবে। একই সঙ্গে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘এটা তো একটা পচন ধরা দল। এখানে থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা একটা পরিবারকেন্দ্রিক দল হয়ে গেছে। কিন্তু একটা দল তো কারও প্রাইভেট প্রপার্টি হতে পারে না।’

আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে সোহেল তাজ বলেন, দলটির একটি নীতি ও আদর্শ ছিল। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও সেটিকে এত দিন একটি ‘ঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত ১৫ বছরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান না নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের তাৎপর্যও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন সোহেল তাজ।

তিনি বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এবং রাজনীতিতে ফিরে আসতে হলে দলের ভেতর থেকে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনা শুরু করতে হবে।

সোহেল তাজ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি আওয়ামী লীগের মধ্যে ভালো কিছু দেখছেন না। দলের ভেতরে প্রয়োজনীয় পরিবর্তনের উপলব্ধি না এলে তাঁর নিজেরও এ দল নিয়ে কোনো আগ্রহ নেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপহরণের পর হত্যার অভিযোগে মামলা, দেড় মাস পর জীবিত উদ্ধার নারী
নেপালে আরও বড় বন্যার আশঙ্কা
রিজভীর নামে ফেসবুকে ব্লু মার্কের আইডি, করা হলো জিডি
বেকারত্বের অবসানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি সাইফুল হকের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা