ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৮:৪৬
অ- অ+

ময়মনসিংহ রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার আরও তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ জাহিদুল হাসানকে।

জাহিদুল হাসান এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেএমপিতে যোগদানের আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বে ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন।

জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা