কুয়াকাটায় ধরা পড়ল ২০ কেজি ওজনের সামুদ্রিক শোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৭:১২
অ- অ+

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি সামুদ্রিক শোল মাছ। এটি স্থানীয়দের কাছে মথু বা দাঁতিনা সুরমা নামে পরিচিত।

সোমবার সকালে জেলেরা মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তে বিক্রির জন্য নিয়ে আসা হয়। পরে ৭০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় এক মৎস্য ব্যবসায়ী মাছটি ক্রয় করেন।

ট্রলারের মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা প্রায় নয় দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। অন্যান্য মাছের সঙ্গে তাদের জালে বিশাল আকৃতির সামুদ্রিক এই সামুদ্রিক শোল মাছটি উঠে আসে।

ক্রেতা আব্দুর রহমান খান বলেন, সচরাচর বাজারে এত বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ পাওয়া যায় না। তাই নিজেরা খাব জন্যই মাছটি কেনা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল মূলত গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। সাগরে নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন, যা সামগ্রিক মৎস্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা