মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে জং ধরা চায়না রাইফেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১২:০৭| আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৩:৪৪
অ- অ+

রাজধানীর মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত জং ধরা চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে অস্ত্রটি পড়ে থাকতে দেখে পুলিশ সেটি উদ্ধার করে।

একইদিন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

তিনি, থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি জং ধরা চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি একটি চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬ এবং এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় জং ধরে গেছে।

পুলিশ জানিয়েছে, অস্ত্রটি চব্বিশের ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠন হয়েছিল ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা