বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪
অ- অ+

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ নির্বাহী পরিচালকের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বুধবার বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব পালন করবেন। আগে তিনি দুটি ডিভিশনের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব বেড়েছে। আগে তিনি ডেরিভেটিভস ডিভিশন ও বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করতেন। নতুন আদেশে তার সঙ্গে যুক্ত হয়েছে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব। ফলে এখন তিনি তিনটি দায়িত্ব সামলাবেন। এছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন শুধু গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশনের দায়িত্বে থাকবেন।

নতুন আদেশে নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমানকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত বুধবার নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান তিনি। এর আগে ১৫ বছরের বেশি সময় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম আগের মতো ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন ও গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

আর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন, রাজীব আহমেদ আইসিটি ডিভিশন এবং মো. মনসুর রহমান প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্বে থাকছেন।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। এর আগে এক বছরের বেশি সময় ধরে সংস্থাটির শীর্ষ পর্যায়ের কয়েকটি পদ শূন্য ছিল। নতুন দায়িত্ব বণ্টনের ফলে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং গবেষণা ও উন্নয়ন ডিভিশনের দায়িত্বে পরিবর্তন এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
পাংশায় আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট-অর্থ আত্মসাৎ, এসআরবির অভিযানে আটক ১২
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন