ডেমরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৫:৫০
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকা থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

শুক্রবার ভোর পাঁচটায় ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্য হলেন সাইদুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেক হোসেনের সন্তান।

সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ জানান, নয় মাস আগে সে পুলিশ কনস্টেবলের চাকরি পায়। পারিবারিক কলহের জেরে সে হতাশায় ভুগছিল। সে পুলিশ লাইন্সে তার নিজ রুমে গলায় ফাঁস দিলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা