মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১৩:৩৩
অ- অ+

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। বস্তু দুটি বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

শনিবার দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক সাংবাদিকদের বলেন, একই সময়ে মিরপুর ও তেজগাঁও এলাকায় বোমা পাওয়ার খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে তাদের দল কাজ করছে।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, দুপুরের দিকে তারা খবর পান। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।’

এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি সন্দেহজনক মনে হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা