নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৩০
অ- অ+

জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম ও ডা. মাহমুদা মিতু।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কেন্দ্রীয় কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি হয়েছেন সালমান হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

সংগঠনটির উপদেষ্টা পরিষদে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম ও কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন
রাজশাহী প্রেসক্লাব ও সদস্যদের জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
পে-স্কেল বাস্তবায়নে আরেক ধাপ এগোল সরকার, দপ্তরে দপ্তরে গেল গুরুত্বপূর্ণ চিঠি