ফাইনালে হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টিনার মিডফিল্ডার!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১০:০৯
অ- অ+

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। নিউজার্সিতে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে উঠে স্পেনের ফুটবলাররা। বিপরীতে হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনা ফুটবল দল।

তবে এরই মাঝে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টানা দুইবার চ্যাম্পিয়ন হতে না পারার ব্যর্থতায় মেজাজ হারিয়ে স্প্যানিশ ফুটবলারদের গলা চেপে ধরেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

শিরোপা নিশ্চিত হওয়ার পর এরিক গার্সিয়া তার কয়েকজন সতীর্থকে নিয়ে মাঝমাঠে চিৎকার করে উদযাপন করছেন। মুহূর্তের মধ্যেই পারেদেস সেখানে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ঘটনাটা ঘটিয়েছেন একজন সহকারী রেফারি থাকা সত্ত্বেও। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে।

পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে লিওনেল স্কালোনি দ্রুত এগিয়ে এসে দুজনকে (পারেদেস-গার্সিয়া) আলাদা করার চেষ্টা করেন। আর্জেন্টিনার সহকারী কোচ সামুয়েল ওয়ালতারও ওয়াল্টার হস্তক্ষেপ করেন। এদিকে গাভিও আর্জেন্টাইন খেলোয়াড়ের ওপর আক্রমণের চেষ্টা করেন। থিয়াগো আলমাদা যখন এই হাতাহাতির মাঝখানে পড়ে যান, পারেদেস তখন গাভির জার্সি ধরে তাকে মাটিতে ফেলে দেন। ম্যাচ শেষে পারেদেসকে দেখানো হয় লাল কার্ডও।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা