নতুন ছবিতে জায়েদ খান

ঢাকাই ছবির নায়ক জায়েদ খানের নতুন ছবি `রাজপথে আছি'। ছবিটি পরিচালনা করছেন জাভেদ মিল্টন। আগামী ২৫ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে। এটি একটি অ্যাকশন নির্ভর ছবি। এই ছবিতে জায়েদ খানের বিপরীতে দেখা যাবে সাদিকা পারভীন পপিকে।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান ঢাকাটাইমসকে বলেন,‘ অনেকদিন পরে একটি ভিন্ন গল্পের ছবিতে অভিনয় করেছি। এটি সম্পূর্ণ অ্যাকশন নির্ভর। রাজনীতি নির্ভর এ ছবিতে আমাকে নতুন রূপে দেখা যাবে। আমার সহশিল্পী পপি। আশা করছি তার সঙ্গে আমার এ রসায়নও দর্শকরা বেশ উপভোগ করবেন। রাজপথে আছি ছবিটি চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে।’
এই সময়ের ব্যস্ততা নিয়ে জায়েদ বলেন, ‘আপনার জানেন আমি চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন করছি। এটি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি ও মিশা সওদাগর একই প্যানেলে নির্বাচন করছি। এছাড়াও খুব শিগগিরিই মুক্তি পাবে মালেক আফসারীর ‘অন্তর্জালা’। এছাড়াও
মুস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে।
(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/ এসজেআর/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































