কবে কমবে টানা বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১৭:২৯
অ- অ+

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবারও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সবার প্রশ্ন—আর কতদিন চলবে এই বৃষ্টি? এ বিষয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ধীরে ধীরে এর তীব্রতা কমবে। মঙ্গলবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত তিন থেকে পাঁচ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছে। তবে এ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

এদিকে কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের অন্তত সাত জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উজানের বৃষ্টি ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আরও বাড়তে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে নৌবাহিনীর খাবার বিতরণ
‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি
ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ১৮ ডিসেম্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা