বিরল প্রজাতির পাখিগুলো এখন বন বিভাগে

গত বছরের ২ ডিসেম্বর দিনাজপুরের চিরিরবন্দরে ৪টি উদ্ধার হওয়া বিরল প্রজাতির পাখিগুলোকে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় হেফাজতে নেয় দিনাজপুর বন বিভাগ। স্থানীয় জনসাধারনের উদ্ধার বিশাল আকারের এই পাখিগুলো কোন প্রজাতির তা এলাকাবাসী বলতে না পারলেও এগুলো বিরল প্রজাতির শকুন তা নিশ্চিত করে চিরিরবন্দর প্রাণী সম্পদ বিভাগ।
স্থানীয় যবুক বায়োজিত বাপ্পি জানান, চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ঝারুয়ার পাড় এলাকায় একটি বাঁশ ঝাড়ে বিরল প্রজাতির একটি পাখির দেখা মিললে ওই একই এলাকা থেকে স্থানীয় যুবকরা মোট ৪টি পাখি উদ্ধার করে ধরে রাখে। পরে বিষয়টি জানাজানি হলে দূর-দুরান্ত থেকে ছুটে আসে মানুষ এক নজর বিরল প্রজাতির পাখিগুলোকে দেখতে।
পরে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানতে পেরে পাখি ৪টিকে উদ্ধার করে দিনাজপুর বন বিভাগ কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এ ব্যাপারে পাখি নিয়ে কাজ করা পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানিয়েছিলেন এগুলো এক প্রজাতির শকুন। তীব্র শীতে হিমালয় থেকে দীর্ঘ পথ পারি দেয়ায় খাবারের সংকটে দুর্বল হয়ে পড়ায় পাখিগুলো লোকালয়ে ধরা পড়েছে।
চিরিরবন্দর বনবিভাগ কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, বর্তমানে শকুনগুলো গত ৩৫ দিন ধরে সিংড়া ফরেস্ট বন বিভাগে নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। শীত কমে গেলে তাদের সংরক্ষিত বনাঞ্চল থেকে উনুাক্ত করা হবে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











