মগবাজার ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০১৭, ১১:৫৩| আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৪:০৩
অ- অ+

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। তবে এতে কেউ আহত হননি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যানটি উল্টে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ জন কয়েদি নিয়ে পুলিশ প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে যাচ্ছিল।

মগবাজার ফ্লাইওভার থেকে তেজগাঁওয়ে দিকে নামার সময়ে যানটি উল্টে যায়। এ সময় প্রিজন ভ্যানটিতে ২৪ জন আসামি থাকলেও তাদের কেউ আহত হয়নি। তবে ভ্যানের চালক সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভ্যানে থাকা আসামিদের আপাতত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাখা হয়েছে। প্রিজন ভ্যানটি কীভাবে উল্টে গেছে ওসি তা জানাতে পারেননি।

যানটি উল্টে যাওয়ার পর কিছু সময়ের জন্য ফ্লাইওভারের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে রেকার দিয়ে প্রিজন ভ্যানটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এটি দুর্ঘটনা না কি নাশকতা- রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩মার্চ/এসও/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা