সুন্দরগঞ্জ উপ-নির্বাচন: আ.লীগ প্রার্থীর জরিমানা

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ১৩:৫১| আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৪:৫৮
অ- অ+

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

পোস্টার মুদ্রণে তারিখ না থাকায় এ জরিমানাদেশ দিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পোস্টার মুদ্রণের পর তাতে কোন তারিখ না থাকায় নির্বাচন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম তৎক্ষণাৎ এ জরিমানা করেন।

২০১৬ সালের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি লিটন। তার মৃত্যুতেই ফাঁকা হয় আসনি। আগামী ২২ মার্চ এই আসনে উপ-নির্বাচনে ভোট হবে।

এই নির্বাচনে লড়ছেন মোট সাত জন। এরা হলেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ (নৌকা), জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (লাঙল), জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র মোস্তফা মোহসিন (আপেল)।

এই নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৫৪০ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৮৪১ জন।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 
টঙ্গীর সংঘর্ষে নিহতদের বিচারসহ পাঁচ দফা দাবি ওলামা-মাশায়েখ বাংলাদেশের
শিক্ষকদের শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ রংপুর রেঞ্জ ডিআইজির
আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল