আজ আব্রামের জন্মদিন, শাকিব-অপুর আলাদা আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৩| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৫
অ- অ+

ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনেও এক হচ্ছেন না চিত্রতারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। আজ বুধবার দু্জন আলাদা দুই রকমের আয়োজন করছেন ছেলের জন্মদিন উদযাপনে। এমনকি কেউ কারো অনুষ্ঠানে থাকবেন না তারা।

বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় জাঁকজমক পরিবেশে ছেলের জন্মদিনের কেক কাটার আয়োজন করেছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানের কথা জানেন না শাকিব। তাই সেখানে থাকছেন না তিনি। শাকিব ছেলের জন্মদিন উদযাপন করবেন গুলশান আজাদ মসজিদে দুপুরে মিলাদ আর গরিবদের মধ্যে খাবার বিতরণ করে।

শাকিব ও অপুর বিচ্ছিন্নতা এমনই যে ছেলের জন্মদিনের নিমন্ত্রণ কার্ডে তার কোনো অস্তিত্ব নেই। এই কার্ড দিয়ে শাকিব খানের বন্ধু, আত্মীয়, পরিচিতজন আর চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের দাওয়াত করেছেন অপু।

চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। এরপর নয় বছর বিয়ের কথা গোপন রাখেন তারা। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খানের। এটাও গোপন রাখা হয়। অবশেষে গত ১০ এপ্রিল বিকালে সাত মাসের ছেলেকে সঙ্গে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সব প্রকাশ করেন অপু বিশ্বাস। শাকিব প্রথম দিকে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখের সংসার পাতবেন বলে জানান।

কিন্তু সেই সুখের সংসার যে এখনো পাতা হয়নি, ছেলে আব্রাম খানের জন্মদিন ঘিরে তা আবার প্রকটভাবে প্রকাশিত হলো।

তবে একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে অপু দাবি করেন, মাস দেড়েক আগে একজনের মাধমে শাকিব ছেলের জন্মদিন আয়োজনের কথা বলেন তাকে। অপুর ভাষ্য, ‘সবকিছু আমি গুছিয়ে আনি। সপ্তাহ খানেক আগে সে বলল, দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আমি আমার মতো করি।’

জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে সোনার মুকুট দিচ্ছেন অপু। কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি। তবে শাকিব খান ছেলের জন্য কোনো উপহার কেনেননি।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/মোআ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা