লাস ভেগাসে কনসার্টে গোলাগুলি চলছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১৩:৩০| আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৫:২৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ম্যানডালে বে হোটেলের কাছে গোলাগুলি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাস ভেগাস স্ট্রিপের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যালে অন্তত একজন বন্দুকধারী ফাঁকা গুলি করেছে বলে বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়েছে। গুলিতে অন্তত ২৪ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।

টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে, লাস ভেগাস স্ট্রিপে ভারি অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। গোলাগুলির ঘটনা স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হয়।

পুলিশ বলছে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় হাসপাতালের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছে গুলিতে আহত এমন অন্তত ২০ জনকে তারা এখন চিকিৎসা দিচ্ছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা