ভূমিধস ও জলাবদ্ধতার সতর্কতা

আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১২:০৫
অ- অ+
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত আরও অন্তত ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে আরও এক দিন ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা