জঙ্গি দমনে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে: বেনজীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৯
অ- অ+

জঙ্গি দমনে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো হিমশিম খেলেও বাংলাদেশ এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের জঙ্গি দমনের সাফল্য দেখে পশ্চিমারা বলছে, কীভাবে এতদ্রুত জঙ্গি নির্মূল সম্ভব হয়েছে।

বুধবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেনজীর একথা বলেন।

বেনজীর বলেন, গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর দেশে জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পরে। এর রেশ না কাটতেই ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহে বোমা বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। এরপর আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে পাল্টা অভিযান। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জঙ্গিদের কোণঠাসা করে ফেলে তারা।

র‌্যাব প্রধান বলেন, ‘২০১৬ সাল ছিল একটি আকস্মিক ঘটনার বছর। ১ জুলাই কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের অবস্থা পরিবর্তন হতে থাকে। বিদেশিরা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। দেশে বিনিয়োগকারীরাও আতঙ্কে পরে গিয়েছিল।’

জনগণ আর আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গি দমন সম্ভব হয়েছে জানিয়ে বেনজীর বলেন, ‘জাতীয় সংকটে দেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্যের কারনেই এটা সম্ভব হয়েছে। সকলে মিলেই জঙ্গিদের মোকাবেলা করেছে।’

জঙ্গিবাদকে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা হিসেবে দেখতে হবে জানিয়ে বেনজীর বলেন, পাকিস্তানে নিয়মিত জঙ্গি হামলা হয়, আফগানিস্তান, ভারত, নেপাল এমনকি শ্রীলংকাও এর বাইরে নয়। মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার ঢেউ আমাদের দেশেও এসে পরেছে। বাংলাদেশ থেকে জঙ্গিরা ধাওয়া খেয়ে পশ্চিম বাংলায় গিয়ে অবস্থান নেয় এবং সেখানে তারা জঙ্গি হামলা চালায়। এ কারণে এই জঙ্গিবাদ শুধু জাতীয় সমস্যা নয় এটা আঞ্চলিক সমস্যাও।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় গনমাধ্যমসহ সকলেই এক সঙ্গে কাজ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে। জঙ্গি দমনের বিষয়টি বিশ্বে উচ্ছসিত প্রশংসিত হয়েছে।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি সভাপতি আখতারুজ্জামান লাবলু, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বের/জিএম/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের