রাবিতে শীতকালীন ছুটি শুরু ২৬ ডিসেম্বর

রাবি প্রতিবেদক
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:১২
অ- অ+

শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোতে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কবে থেকে বন্ধ থাকবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ঢাকা টাইমস/১১ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগিনাসহ নিহত ৩
মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সরকার
পথে আটকে রাত কাটালেন যাত্রীরা, সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস বন্ধ
‘পলাতক নেতাদের কথায় বলির পাঁঠা হচ্ছেন আওয়ামী লীগের নিরীহ কর্মীরা’