ইরানে বাংলাদেশের নতুন দূত গাউসুল আযম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৭:৪৬
অ- অ+

ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আ ফ ম গাউসুল আযম সরকার। তিনি এতদিন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল অরগানাইজেশন উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি লেবানন ও সুইডেনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া হংকং, কায়রো, কাঠমান্ডু ও প্যারিসে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র গাউসুল আযম সরকার বিসিএস ১৯৮৬ ব্যাচের ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কর্মকর্তা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব