লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০
অ- অ+

লেবাননে এক বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা বেগম।

মঙ্গলবার স্হানীয় সময় ভোর ৫টায় লেবাননের আলজিয়া নামক স্হানে তার মৃত্যু হয়।

দেলোয়ারা বেগমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বালিয়াপাড়ায়। তার মায়ের নাম নূর জাহান বেগম। স্বামীর নাম আবেদীন ভূ্ঁইয়া।

জানা যায়, দেলোয়ারা বেগম প্রায় সাত বছর পূর্বে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মৃতদেহ আলজিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে । পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের প্রতি আবেদন জানানো হয়েছে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা