ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারি থাকবে ‘শূন্য’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ১৭:০৬
অ- অ+

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কে দর্শক শূন্য মাঠেই খেলা চালিয়ে নেয়ার সিদ্বান্ত নিয়েছে বিভিন্ন আয়োজক কর্তৃপক্ষ। সেই পরিস্থিতি থেকে বাদ পড়ছে না ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজও। বৃহস্পতিবার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে বাদ হয়েছে। তবে পরের দুটি ওয়ানডে দর্শকশূন্য আয়োজনের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়।

তারা জানিয়েছে, খেলাধুলার কোনো ইভেন্টেই বেশি দর্শকের উপস্থিতি এই মুহূর্তে কাম্য নয়। এজন্যই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ রূদ্ধদ্বার স্টেডিয়ামে হবে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে লক্ষ্ণৌতে। তৃতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই দু’টি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, ‘রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা সবাইকে মানতে হবে। সিরিজের পরের দুই ওয়ানডে দর্শক ছাড়া আয়োজন করতে হবে। আমরা এখন কোনোভাবেই এক জায়গায় বেশি দর্শকের উপস্থিতি আশা করছি না।’

ইতোমধ্যে কলকাতার ম্যাচের টিকিট বিক্রি শুরু করেও তা বন্ধ করে দিয়েছে সিএবি। এ বিষয়ে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা টিকিট বিক্রি শুরু করেছিলাম। ক্লাবদেরও টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু আজ থেকে তা বন্ধ করে দিয়েছি। আমাদের কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এসেছে। তাই ইডেনেও ফাঁকা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে হবে।’

আগামী ১৫ মার্চ লক্ষ্ণৌতে দ্বিতীয় ও ১৮ মার্চ কলকাতায় হবে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে।

(ঢাকাটাইমস/১৩ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে কোন দল, জানালো সুপার কম্পিউটার
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের মুহুর্মুহু হামলা, নতুন সংঘাতের শঙ্কা
বিশ্বকাপ ফুটবলে প্রাইজমানি ঘোষণা ফিফা’র, খেললেই ১২.৫ মিলিয়ন ডলার, চ্যাম্পিয়ন হলে পাবে ৫০ মিলিয়ন
ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ব্যাংককের বার, নিহত ২৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা