করোনাওয়ারাইজেশান

গাজী আবদুল্লাহেল বাকী
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১০:৪৭
অ- অ+

করোনাওয়ারাইজেশান,

দাও যে রুখে শক্তিধর গ্লোবালাইজেশান!

কোথায় আজি যুদ্ধবাজরা পরমাণু অস্ত্রপাতি,

মুছে ফেলতে সভ্যতাকে ধ্বংস করতে মানব জাতি।

লক্ষ-কোটি করতো খরচ তৈরী করতে অস্ত্র হাজার,

দেশে দেশে যুদ্ধ বাধায় থাকে গরম অস্ত্র বাজার।

আহাম্মকরা অস্ত্র কিনে--একে অন্যের করে নিপাত,

হঠাৎ করে হলো শুরু এ কোন খেলা হয় কুপোকাত।

করো-ভাইরাস ধরলো এঁটে মোড়ল বলে এ কোন জ্বালা,

এতো দ্রুত মারে ছোবল খুললো কে ঐ ফণির ডালা?

কোভিড-উনিশ ছুটলো জোরে হতাশ হয় যে অস্ত্রজ্ঞানী,

রুখতে কেমনে হবে একে বুদ্ধি নিয়ে টানাটানি।

ভঙ্গুর হলো হাস-তামসা, বাধাগ্রস্থ জীবন জোয়ার,

অদৃশ্য এই রোগের ভয়ে ধুকধুকানি হৃদে সবার।

বড়ো মোড়ল ছোটো মোড়ল রাজা-রাণী সবাই বেতাল,

ধরছে হঠাৎ যাকে তাকে, বলেন ডাক্তার, ‘সামাল, সামাল’।

অস্ত্র ভণ্ডার অকেজো আজ--ভাইরাস মারতে ঢালে ডলার,

খরচ যদি করতো আগে লাগতো না ফাঁস আজকে গলার।

হয় যে মানুষ কেমনে বোকা আত্ম-ধ্বংসে ওঠে মেতে

কোন বাংকারে পালাবে আজ--যুদ্ধে কে বা হারে জেতে!

মহামারি এই যে ভাইরাস আঘাত তাদের বড়োই কঠিন,

বিন্দুর মাঝে সিন্ধু শক্তি কেমনে যাবে আগামি দিন!

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারদা থেকে পালানো সেই ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে, আগস্টেই যাচ্ছে প্রথম ব্যাচ
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ‘ককরোচ’
ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড উদ্ধার, নাম লেখা ‘আজহার খান’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা