নিজেই জীবাণুনাশক ছেটালেন চট্টগ্রামের মেয়র (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১২:৪৬| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:০৬
অ- অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে চট্টগ্রামের সড়ক ও জনসমাগম হয় এমনসব জায়গা জীবাণুমুক্ত রাখতে নিজ হাতে জীবাণুনাশক স্প্রে করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার সকাল ১১টায় নগরীর ওয়াসা মোড়ের ২ নম্বর গেট এলাকা থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন।

এসময় ওয়াসা মোড় থেকে মুরাদপুর, পতেঙ্গা ও আশপাশের এলাকায় জীবাণুনাশক ছেটানো হয়েছে।

মেয়র নিজে রাস্তায় হেঁটে হেঁটে ওয়াটার বাইজারের মাধ্যমে সড়কে জীবাণুনাশক ছিটান। এ সময় তিনটি ওয়াটার বাইজারের মাধ্যমে মোট ৩৬ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫মার্চ/কারই/এজেড

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১৬৯৭ জন হাজি
দেশের ৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
গুলিবিদ্ধ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছে
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা