পিছিয়ে গেল এশিয়া কাপের বৈঠক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:২২
অ- অ+

করোনার জেরে পিছিয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। এই বৈঠক হওয়ার কথা ছিল এশিয়া কাপের ভেন্যু ঠিক করার উদ্দেশে। পাকিস্তানে গিয়ে ভারত যে এশিয়া কাপে খেলবে না তা নিশ্চিত। ফলে, এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার ব্যাপারে আভাস পাওয়া যাচ্ছিল।

কিন্তু কোভিড-১৯ যেভাবে থাবা বসিয়েছে বিশ্ব জুড়ে, তাতে এই মাসে এসিসির বৈঠক বাতিল করতে হয়েছে। আশা করা হচ্ছে, ভিডিও লিঙ্কের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পাশাপাশি চলবে এশিয়া কাপ নিয়ে আলোচনা। তবে, করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে এশিয়া কাপ নিয়ে সংশয় বাড়ছে।

সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এর আগে জানিয়ে দিয়েছেন যে, এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তবে অন্য যেকোনও ভেন্যুতে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। অন্য ভেন্যুতে আয়োজক পাকিস্তান হলেও ভারতের সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছিলেন সৌরভ। পাকিস্তান চাইছে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হলেও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে কিছু ম্যাচ যদি দেশের মাটিতে করা যায়।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশুসন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল, মা আটক
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্থানীয় এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির
ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ