অমিতাভ-জয়ার পুরনো ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১১:১১
অ- অ+

বলিউডের প্রবীণ দম্পতিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। লকডাউনের জেরে বর্তমানে দুজন রয়েছেন দুই শহরে। দিল্লি থেকে মুম্বাইতে ফিরতে পারেননি জয়া বচ্চন। ফলে নিজের বাড়িতে বসে শেষ করছেন জমে থাকা সব কাজ।

অন্যদিকে ছেলে অভিষেক বচ্চন, বউমা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যের সঙ্গে মুম্বাইতে জলসায় নিজের বাড়িতে রয়েছেন অমিতাভ বচ্চন। ফলে এবারের জন্মদিনটা পরিবারের সবাইকে ছাড়া দিল্লিতে একা একাই কাটাতে হয়েছে জয়া বচ্চনের।

লকডাউনের মধ্যে অমিতাভ-জয়া যখন দুজনে দুই শহরে রয়েছেন, তখন ভাইরাল হয়েছে তাদের পুরনো একটি ছবি। ‘শোলে’ ছবির প্রিমিয়ারের সময় কেমন ছিলেন অমিতাভ-জয়া জুটি, পুরনো ছবিতে তা উঠে এসেছে দর্শকদের চোখের সামনে। ‘শোলে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

এদিকে লকডাউনের জেরে যাতে দৈনিক আয় করা শ্রমিক পরিবারগুলোর পেট ভরে, দুই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তার দায়িত্ব নিয়েছেন বিগ বি। ওই দুই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অমিতাভ বচ্চন লক্ষাধিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন।

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার, এক মঞ্চে থাকছেন শীর্ষ আলেমরা
মেয়ের ছাগলচুরির ঘটনায় জড়িতদের ‘অমানুষ-পিশাচ’ বললেন আসিফ নজরুল
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই নিষিদ্ধ আ.লীগ মিছিল দিতে পারে: সারজিস
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১