জন্মদিনে ৫০০ মানুষকে ইফতার সামগ্রী দিল ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২০, ০৮:২৩
অ- অ+

নিজের জন্মদিনে উৎসব না করে সেই টাকায় ৫০০ দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. মাসরুর হোসেন খান নাবিল।

বৃহস্পতিবার বিকালে মিরপুর স্টেডিয়ামের সামনের সড়কে এই ইফতার বিতরণ করা হয়।

মাসরুর হোসেন খান নাবিল কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বড় ছেলে। বাবার পদাঙ্ক অনুসরণ করেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন নাবিল। বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মাসরুর হোসেন খান নাবিল বলেন, ‘করোনাভাইরাসের কারণে এবারের জন্মদিনে কোন আয়োজন বা উৎসব রাখা হয়নি। উৎসব না করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাসের কারণে অসহায় ৫ শতাধিক দু:স্থ মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে। আমি মনে করি, জন্মদিনে এটাই আমার বড় কর্ম।‘

ইফতার সামগ্রী বিতরণকালে মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৫মে/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4