নৌবাহিনী কর্মকর্তাসহ নোয়াখালীতে করোনায় আক্রান্ত ২৯ জন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৯:৫৯
অ- অ+

নোয়াখালীতে নৌ-বাহিনী কর্মকর্তা, পুলিশ ও সিভিল সার্জনের গাড়িচালকসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫৬ জন। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, উপজেলায় নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন সহকারী চিকিৎসক, একজন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য, সিভিল সার্জনের গাড়িচালক ও একটি ওষুধ কোম্পানির এমপিও’র স্ত্রী ও শিশু সন্তানসহ ১১ জন রয়েছেন। আক্রান্ত নৌবাহিনী কর্মকর্তাকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়েছে। অন্যরা নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় সোনাইমুড়ীতে আরও নয়জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু জানান, উপজেলায় নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঘোষবাগ ইউনিয়নের দুজন ও নরোত্তমপুর ইউনিয়নের দুজন রয়েছেন। উপজেলায় মোট আক্রান্ত ৬০ জন।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা: জেলায় মোট আক্রান্ত ৪৫৬ জন। বেগমগঞ্জে ২২৬, কবিরহাটে ৬০, সদরে ৭১, চাটখিলে ৩০, সোনাইমুড়ীতে ২৮, সুবর্ণচরে ১৫, সেনবাগে ১৩, কোম্পানীগঞ্জে ৭ ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছে। যাদের মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালিপ্রবাসী, সেনবাগে এক রাজমিস্ত্রি মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামে দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামে এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫) ও নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫)। সুস্থ হয়েছেন ৩৯ জন।

(ঢাকাটাইমস/২৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নকল, ১৭৯ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান? ছবি ভাইরাল
রমজানে যানজট কমাতে সড়কেই ইফতার করছেন পুলিশ সদস্যরা: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা