লকডাউনে মানসিক স্বাস্থ্যের অ্যাপস ডাউনলোড বেড়েছে

করোনভাইরাসের কারণে মানুষ গৃহবন্দি। গৃহবন্দিকালে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর সবার। এই অবস্থায় মানুষ অনলাইনে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটনায় এই সম্বলিত অ্যাপস বেশি করে ডাউনলোড করছেন। অ্যাপস নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান গবেষণা করে এই তথ্য জানিয়েছে।
অ্যাপস অ্যানালিটিক্স ফার্ম সেন্সর টাওয়ার এক গবেষণা শেষে জানিয়েছে, লকডাউনে মানুষ গৃহেথাকাকালে স্মার্টফোনটাকেই ফিটনেস যন্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন।
যা কিনা ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ২৪.২ শতাংশ বেশি।
এই তিন অ্যাপের মধ্যে কাম অ্যাপটি একাই ডাউনলোড হয়েছে ১৬ লাখেরও বেশি।
এসব অ্যাপে ঘরে বসে কীভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায় সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকে। থাকে ঘরে বসে মানসিক চাপ কমানোর চর্চা। তাই মানুষ এসব অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করছেন।
আরেকটি গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে কালে মানুষের মধ্যে মেডিটেশনের চর্চা বেড়েছে।
(ঢাকাটাইমস/২৯মে/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













