লকডাউনে পূর্ব রাজাবাজারে স্বপ্ন এর ভ্রাম্যমান আউটলেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২১:৩৮| আপডেট : ১৪ জুন ২০২০, ০৮:৫৬
অ- অ+

মহামারি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারনে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করেছে সরকার। ফলে বাইরে থেকে সেখানে যেমন কারো প্রবেশে বাঁধা রয়েছে, তেমনি বের হওয়াতেও রয়েছে মানা। এই জরুরি অবস্থায় পূর্ব রাজাবাজারের ৫০ হাজার মানুষের দোঁড়গোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমান আউটলেট নিয়ে হাজির হয়েছে স্বপ্ন।

এখন পর্যন্ত ঢাকায় যে এলাকাগুলোতে সর্বোচ্চ করোনা রোগী রয়েছেন, তার মধ্যে অন্যতম পূর্ব রাজাবাজার। গত ৯ জুন থেকে এই এলাকাটি সম্পূর্ণ লকডাউন করা হয়। এবং চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সকল ব্যক্তিদর যাতায়াত নিষিদ্ধ করা হয়। এই অবস্থায় এলাকাটিতে জরুরি খাদ্য সরবরাহয় নিয়ে পৌছেছে স্বপ্নের ভ্রাম্যমান আউটলেট।

জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি), সরকারের আইসিটি ডিভিশন, ক্যাবিনেট ডিভিশন, এটুআই, বাজার বন্ধু এবং এক শপ এর সহযোগীতায় এই বাজার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যও সেখানে সরবরাহ করা হচ্ছে।

স্বপ্ন এর হেড অব মার্কেটিং মাহাদি ফয়সাল বলেন, ’স্বপ্নের কর্মীরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরন করে এবং ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে সেখানে বাজার সেবা প্রদান করে যাচ্ছে। ফলে লকডাউনে থাকা মানুষকে বাজারের জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না। এবং বাজার প্রক্রিয়ায় সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে।’

ঢাকাটাইমস/১৩জুন/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা