দিনাজপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ২১:০১
অ- অ+

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলার ভান্ডারা ইউপির ভান্ডারা সুইহারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা ১০ নম্বর রাণীপুকুর ইউপির কাজিপাড়া গ্রামের মিজানুর রহমান মিজুর মেয়ে মমিতা আক্তার (৭) এবং একই ইউপির রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে মারিয়া সুলতানা (৯) । ইউপির চেয়ারমান মো. ফারুক আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জানান, একটি পুকুরে শিশু দুটি গোসল করতে নামলে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

(ঢাকাটাইমস/১৪জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মন্ত্রিপরিষদ থেকে ইশরাকের পদত্যাগ
নিজ হাতে গাড়ির সরকারি লোগো খুললেন ইশরাক
প্রথমবারের মতো ঢাকায় বসছে ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুর্গার সাজে মোহনীয় পরীমনি, দিলেন ইতিবাচক বার্তা