নাটোরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৭:২৫
অ- অ+

নাটোরের সিংড়ায় মোস্তাফিজুর রহমান সাগর (৯) নামে এক নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেবত্তর বেড়িবাঁধে বাবার সঙ্গে গবাদি পশু গোসল করাতে গিয়ে নিখোঁজ হয় সাগর।

পরে রাত ১০টায় বেড়িবাঁধের পাশের একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

নিহত শিশু উপজেলার দেবত্তর গ্রামের কৃষক নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় কলম হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র ছিল।

তবে নিহত শিশুর চাচা হেলাল উদ্দিন মোল্লার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ভাতিজাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ওই শিশুর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে হারানো ৫৩ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল এপিবিএন
‘জলপরী’র গুজব ছড়ানো সেই পুকুরে জাল ফেলল প্রশাসন, মিলল সিলভার কার্প
আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬
মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু