স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত এমপি শাহজাদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ২১:৫৩
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। স্ত্রী ও দুই সন্তানসহ গলাচিপা-দশমিনা আসনের সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার সকালে সাংসদ শাহজাদদা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।

এমপি শাহজাদ জানান, তিনি স্ত্রী ও তিন সন্তানসহ ঢাকায় বসবাস করেন। তাদের সঙ্গে দুইজন গৃহকর্মীও থাকেন। এর মধ্যে তার এক মেয়ে ও ছেলে বাদে করোনা পরীক্ষায় পরিবারের সবার পজিটিভ ধরা পড়েছে।

তিনি গলাচিপা-দশমিনা উপজেলাসহ দেশবাসীর কাছে পরিবারের সবার সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাগিনা হন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. শাহজাদা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
দুটি জিডির পর পরিবারসহ দেশ ছাড়লেন সমাজকর্মী শামীম-উল আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা