মানিলন্ডারিং মামলায় ফরিদপুর ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২০, ১৮:৪৯
অ- অ+

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিশান মাহমুদ ফরিদপুর শহরের মধ্য আলিপুর মহল্লার কামাল মুন্সির ছেলে।

জেলা পুলিশ সূত্র জানায়, ২৬ জুন সিআইডি ঢাকার কাফরুল থানায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার আরেক আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান জানান, মানি লন্ডারিং মামলায় ঢাকায় নিশান মাহমুদ গ্রেপ্তার হলেও তাকে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া অপর এক মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া তাকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা এবং মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান রয়েছেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে সাবেক ফিলিস্তিনি মন্ত্রীর পরিবারের ১১২ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা