‘মৃণাল হকের শিল্পকর্ম তাকে অমর করে রাখবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৬:১৩
অ- অ+

খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর কৃতিসন্তান মৃণাল হকের শিল্পকর্ম তাকে চিরদিন অমর করে রাখবে।’

শাহরিয়ার আলম মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

খ্যাতিমান ভাস্কর মৃণাল হক শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা