বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী ও নৌ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৮:৩১
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে পররাষ্ট্রমন্ত্রী ও নৌ প্রতিমন্ত্রী ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, পররাষ্ট্র সচিব খোরশেদ আলম পররাষ্ট্র ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচার কার্যকর করে কলঙ্কমুক্ত হতে চাই।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, হাসপাতালে শিশুর মৃত্যু
হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ
সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার; রিভলবার-গুলি ও ককটেল উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬