কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাষকলাই বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১২:৫৫| আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১২:৫৮
অ- অ+

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মুইদ।

২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১২০০ জন কৃষক এ বীজ ও সার পেয়েছেন।

জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

এর আগে মহাপরিচালক আবদুল মুইদ জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট সদর ও ছিনাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কমিউনিটি বীজতলা, ভাসমান বীজতলা ও ট্রে-বীজতলা কার্যক্রমের উদ্বোধন ও মাঠ পর্যায়ে রাইচ প্লান্টারের মাধ্যমে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাজিল সমর্থকদের জন্য সার্ভিস চার্জ ফ্রি করল উইসডম এডুকেশন
অ্যাক্রেডিটেশন বৈশ্বিক প্রতিযোগিতায় শিল্পখাত টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার: প্রধানমন্ত্রী
‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ’: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
সড়কে প্রাণ গেল ৫ জনের, চকরিয়া ও সরাইলে বাস দুর্ঘটনায় আহত অন্তত ৬০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা