বিয়াম ও ইস্পাত-প্রকৌশল করপোরেশনে নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯
অ- অ+

জনপ্রশাসনে চার যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে বিয়াম ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুল মালেককে বিয়ামের পরিচালক করা হয়েছে।

ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দি পুওরেস্ট শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মনিরুল ইসলামকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব দেলওয়ারা বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং অর্থ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব শেখ মোমেনা মনিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান