ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৩৬ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১, ১৩:৪৯
অ- অ+

বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিল ১৮.৮৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৯.১৫ পয়েন্টে।

ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৬ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৫৫ পয়েন্টে। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২.২৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.০৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২০.৯৮ পয়েন্টে, বিমা খাতে ২৪.১৮ পয়েন্টে রয়েছে।

এছাড়া আইটি খাতে ৩০.০১ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩১.২৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৩৩.৭৪ পয়েন্টে, খাদ্য খাতে ৩৬.২৫ পয়েন্টে, বস্ত্র খাতে ৩৭.০৯ পয়েন্টে, চামড়া খাতের ৩৯.৩৯ পয়েন্টে, পেপার খাতে ৪৩.২২ পয়েন্টে, আর্থিক খাতে ৬৪.৫৭ পয়েন্টে, সিরামিক খাতে ৮৭.৬৮ পয়েন্টে, বিবিধ খাতে ১২৬.৮৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৯৮৬.৬৯ পয়েন্টে এবং পাট খাতে (-৩৬.৩৭) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে উদ্ধার তৎপরতায় আনসার-ভিডিপি
৩০০ কোটি টাকা পরিশোধের পরও পাঁচ বছরে মেলেনি পুলিশের দুই হেলিকপ্টার, কারণ কী?
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে নৌবাহিনীর খাবার বিতরণ
‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা