অনির্বাণের চোখে সেরা ব্যোমকেশ কে, উত্তম কুমার নাকি আবির?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ০৮:৩৫
অ- অ+

টলিউড যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী ‘ব্যোমকেশ বক্সী’কে ছোট এবং বড় পর্দায় নিয়ে এসেছে, বলিউডও কিন্তু পিছিয়ে নেই। উত্তম কুমার, রজিত কাপুর থেকে এখনকার অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুশান্ত সিং রাজপুত- ব্যোমকেশ হওয়ার সুযোগ ছাড়েননি কেউই।

তবে কলকাতায় ওয়েব সিরিজের ‘ব্যোমকেশ’ মানেই সবাই অনির্বাণকে চেনে। সেই অনির্বাণের চোখে সেরা ব্যোমকেশ কে? শনিবার ফেসবুক-ইউটিউব লাইভে অভিনেতা জানালেন, তার প্রিয় ‘ব্যোমকেশ’ উত্তম কুমার। সত্যজিৎ রায়ের নির্দেশনায় চিড়িয়াখানা ছবিতে ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম। সেই ছবিতেই মুগ্ধ অনির্বাণ।

জীবিতদের মধ্যে কাকে ‘ব্যোমকেশ’ হিসেবে পছন্দ? অনির্বাণের জবাব, ‘জীবিতদের মধ্যে সকলেই ভালো। তবে আমার সবচেয়ে ক্ষুরধার লেগেছে আবীরকে। ওকে দেখে মনে হয়েছে ব্যোমকেশ এরকমই।’

অঞ্জন দত্ত, অরিন্দম শীলের পরিচালনায় ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন আবীর। অঞ্জনের নির্দেশনায় ব্যোমকেশ করতে দেখা গেছে যিশুকেও। অনির্বাণ বলেন, ‘যিশুদাও ভালো। বিশেষ করে অঞ্জনদার নির্দেশনায় ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’ ছবিতে।’

এদিকে, বাংলা ধারাবাহিকে ব্যোমকেশ করতে দেখা গিয়েছিল গৌরবকে। অনির্বাণ বলেন, ‘গৌরব যে ধরনের দর্শকের জন্য ব্যোমকেশ করেছিল, যেভাবে ব্যোমকেশ করেছিল, সেটাও বেশ সুন্দর।’ ব্যোমকেশ চরিত্রে কী অনির্বাণকে ফের দেখা যাবে? অভিনেতার জবাব, ‘অবশ্যই, আমি আবার ব্যোমকেশ করব।’

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেল দুর্ঘটনাতেই প্রাণ গেল ১৭৩ জন
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের রেফারি এলফাথ, তার অধীনে কখনও হারেননি মেসি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় ১,৩৩৬ জনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ: প্রযুক্তিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা