বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৭

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ২০:৫৮
অ- অ+

বগুড়ার শেরপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে পিকআপ চালকসহ তিনজনের অবস্থা গুরুতর। শুক্রবার বিকালে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের হাওয়াখানা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ।

ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী পিকআপটি হাওয়াখানা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা স্টার পরিবহন নামে একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক যাত্রীসহ ড্রাইভার ও হেলপার পিকআপের মাঝে আটকে যায়। এছাড়া পিকআপের আরো ১৪ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, আহতদের সকলেই পিকআপের। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পিকআপ ও বাস দুটি আটক রয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদী রুমী সড়ক দুর্ঘটনায় আহত
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা