শিরোনাম :

ঈদে ভিন্ন আয়োজনে 'এখন'

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২২, ১৯:৫৯
অ- অ+

ঈদুল আজহায় দর্শকদের নির্মল বিনোদন দিতে তিনদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের প্রথম বিজনেস টেলিভিশন 'এখন'। গত জুনে সম্প্রচারে আসা বেসরকারি টেলিভিশনটির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ বিষয়টি জানিয়েছেন।

ঈদের দিন রাত এগারটায় 'এখন আনন্দ' অনুষ্ঠানটি প্রচারিত হবে। এতে অতিথি হিসেবে থাকবেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। এছাড়া ঈদের দিনে 'আপনার সঙ্গে' অনুষ্ঠানে রাত দশটায় থাকবেন অভিনেত্রী দিলারা জামান।' 'এখন মাঠে' অনুষ্ঠানে ঈদের দিন রাত আটটায় থাকবেন মাশরাফি বিন মর্তুজা,

ঈদের দ্বিতীয় দিন 'এখন আনন্দ' অনুষ্ঠানে থাকবে ‘হাওয়া’ সিনেমার অভিনয় শিল্পীরা। এছাড়া আপনার সঙ্গে' অনুষ্ঠানে থাকবেন আমিরুল হক চৌধুরী এবং তৃতীয় দিন শিমুল মুস্তাফা।

ঈদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় থাকবেন আর্চার রোমান দিয়া এবং তৃতীয় দিনে ফুটবলার সানজিদা।

এছাড়া ট্রাভেল শো ‘সফর’ প্রচারিত হবে ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন রাত সাড়ে আটটায়।

এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ বলেন, 'দর্শকদের রুচি ও তাদের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের ঈদ অনুষ্ঠানে ভিন্নতা আনার চেষ্টা করছে। এসব অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের তারকা ব্যক্তিদের সমন্বয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি।'

তিনি আরও বলেন, সারাবছরের টেলিভিশন অনুষ্ঠানে যে একঘেয়েমি থাকে সেটা থেকে পুরোপুরি বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আশা করছি 'এখন' টেলিভিশন দর্শককে হতাশ করবে না।'

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএম/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়নে আবেদন আহ্বান
হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি
গুরুদাসপুরে ইসলাম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা