দুই বছর পর আবারও দর্শকের মন জয় করছে ‘৪.৪৮ মন্ত্রাস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:৫৪| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:১৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ও নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদের আলোচিত নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’ প্রায় দুই বছর পর মঞ্চে এলো।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ জানিয়েছে, গত ৫ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত একক নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’ মঞ্চায়ন হবে।

ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এ নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।

নাটকের মূল বিষয় হলো, মনের ত্রাস। সেই কারণে নাটকের নাম মন্ত্রাস। আর ৪.৪৮ মানে হলো সময়, সে (তরুণ শিল্পী) মনে করে, ভোর ৪টা ৪৮ থেকে ঘণ্টা দেড়েকের মতো সে সুস্থ থাকে। বাকিটা সময় তার কাছে খুব অস্থির লাগে। তার আশপাশের অস্থিরতা তার ভেতরটা অস্থির করে তোলে।

নির্দেশক সৈয়দ জামিল আহমেদ জানান, এরপর ‘৪.৪৮ মন্ত্রাস’নাটকটি মঞ্চে আর না-ও আসতে পারে। তবে আগামীতে নতুন নাটক নিয়ে কাজ শুরু হবে তার নাট্যদল। এজন্য আগ্রহী দর্শকদের অনুরোধে ‘৪.৪৮ মন্ত্রা ‘ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, থিয়েটার কর্মী ও শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা টিকিটের মূল্য এবং সাধারণ দর্শকের জন্য ৫০০ ও ১০০০ টাকা।

শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রতিদিন বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায়; ৯ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ১৩ জানুয়ারি বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় সমাপনী মঞ্চায়ন হবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/পিআর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির ৫ কর্মকর্তার বদলি, কে পেলেন কোন দায়িত্ব
২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাস ৪৪.২৭%; কেন এত ফেল, গবেষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা