পাবনায় অবরোধের সমর্থনে মশাল মিছিল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৭
অ- অ+

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ১১তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে পাবনায় মশাল মিছিল বের করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলা বিএনপি'র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে মশাল মিছিলটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক পদক্ষিণ করে।

মশাল মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বনশ্রীতে বাসচাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত, চালক-হেলপার আটক
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ