ঝিকরগাছায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

বেনাপোল প্রতিনিধি
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৫, ১৩:৫২| আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৩:৫৫
অ- অ+

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে জাসিবুল ইসলাম হাসিব ও মণিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, কাউরিয়া গ্রামে ডাকাত দলের মূল হোতা সোহাগ হোসেন তার হাঁসের খামারে ডাকাত দলের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি (গোয়েন্দা) পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, হাত করাত, হাতুড়ি এবং খেলনা পিস্তল, ওয়াকিটকি, রিফ্লেক্টিং জ্যাকেট, বিদেশি মদ, ওয়ারলেস সেট, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা, মুখোশ, টর্চলাইট, বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের মূলহোতা খামার মালিক সোহাগ হোসেন পালিয়ে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা