হিরো আলমকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:০৮| আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১৪
অ- অ+

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

পূর্বে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও হাইকোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন। আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম তার সমর্থকরা।

সোমবার হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের সমর্থকরা রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম। আগের নির্বাচনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হলেও এবার আমজনতার দলের প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা