সংগীত শিল্পী মমতাজের ৪ বাড়ি ও জমি ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৫
অ- অ+

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি সংগীত শিল্পী মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে- মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইর ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি ও ১ হাজার ৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ৪১২ শতক কৃষি জমি।

আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব/অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদসমূহ ক্রোক করা একান্ত প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা