শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩
অ- অ+

শতাধিক মানুষকে গুম ও হত্যা করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হওয়ার পথে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণসহ সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্যান্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রথমে জিয়াউলের অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করা হয়। এরপর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আদালতে পাঠ করা হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গুম কমিশনের প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং প্রমাণের সব ম্যাটেরিয়াল ব্যবহার করে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল ১৭ ডিসেম্বর। এরপর চিফ প্রসিকিউটর অভিযোগটি উপস্থাপন করে তিনটি অভিযোগ আদালতের আমলে নেওয়ার আবেদন করেন। ট্রাইব্যুনাল সেই আবেদন আমলে নিয়ে বিচার শুরু করার নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা