বিটিসিএলের ৩ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:০৫
অ- অ+

সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ডোমেইন বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET)-এর উপদেষ্টা মুহা. তাজুল ইসলাম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে বুধবার (১৪ জানুয়ারি) মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগের জবানবন্দি গ্রহণের পর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে: মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়ীতা সেন রিম্পী, ডোমেইন বিভাগের মোস্তফা আল মাহমুদ ও আবীর কল্যাণ আবেদীন, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-২) মো. শাহ আলম সিরাজ, এবং প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুজ্জামান মাসুদ।

মামলায় অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজ (USET) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইট www.uset.ac.bd ও www.uset.edu.bd পরিচালনা করেন। এডমিন প্যানেলের পাসওয়ার্ড যেন কাউকে প্রদান না করা হয় সে বিষয়ে ২০২৫ সালের ১৫ এপ্রিল বিটিসিএলকে এক পত্রের মাধ্যমে অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডোমেইন বিষয়ে আপত্তি এসেছে জানিয়েছে ২০২৫ সালের ১৭ নভেম্বর একটি পত্র বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। অভিযোগ শুনানি বাবদ ২৩ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাগজপত্র ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়। ৩০ নভেম্বর ২৩ হাজার টাকা পে-অর্ডারসহ কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে গিলে তারা তা গ্রহণ না করে ফেরত দেন। অজুহাত দেন, ডিমান্ড নোট অনুসারে ২৭ নভেম্বর টাকা জমা দেওয়ার মেয়াদ চলে গেছে।

আরও বলা হয়, আসামিদের নিরপেক্ষতার ঘাটতি দেখে এবং ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই আঁচ করে তাদের দুরভিসন্ধমিূলক কার্যকলাপের প্রতিকার চেয়ে ও ডোমেইন বন্ধ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এদিকে বিষয়টি নিস্পত্তির উদ্দেশ্যে তাজুল ইসলাম গত ১৫ ডিসেম্বর জয়ীতা সেন রিম্পীর রুমে প্রবেশ করে এ বিষয়ে কথা বলতে যান। তবে রিম্পী প্রচন্ডভাবে ক্ষুদ্ধ হয়ে তাকে গালিগালাজ করে, কটু কথা বলে এবং বিটিসিএলের বারান্দায় যেন কোনদিন না দেখে মর্মে হুমকি দেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসইটও বন্ধ করে দেয়ার হুমকি দেন। তিনি হাইকোর্টে দায়েরকৃত রীট পিটিশনের ল’ইয়ার্স সার্টিফিকেট রিসিভ করেননি এবং প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয় আবেদন গ্রহণ শাখার কর্মচারীকে আবেদন গ্রহণ না করার জন্য নিষেধ করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বন্ধ করে দেয়ার হুমকি, ল’ইয়ার্স সার্টিফিকেট গ্রহণ না করে দাপ্তরিক কাজে অসহযোগিতা বিষয় উল্লখে করে তাজুল ইসলাম তার আইনজীবীর মাধ্যমে আসামিদের গত ১৮ ডিসেম্বর লিগ্যাল নোটিশ পাঠান। এরপর আসামিরা ১১ জানুয়ারি বেলা ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুইটি ডোমেইন বন্ধ করে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী দাবি করেছেন, আসামিদের আচরণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও ন্যায়বিচার ব্যাহত হচ্ছে। আদালত সিআইডিকে তদন্তে নির্দেশ দেওয়ায় বিষয়টি এখন নজরদারির মধ্যে রয়েছে।

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা