বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:৪৮| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:৫৬
অ- অ+

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ প্রদান করেন।

বায়রা সদস্যরা জানান, আগামী শনিবার বায়রার ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী বা অন্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তবে পরবর্তীতে বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে গত বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয়।

এবারের বায়রা নির্বাচনে তিনটি প্যানেল থেকে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে বায়রার কয়েকজন সদস্যের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
BAC Accreditation Framework: A Contemporary Overview
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা